শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

পদত্যাগের সিদ্ধান্ত নিলে ঘোষণা করবো: তথ্য উপদেষ্টা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দল গঠন করার বা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলে তিনি নিজেই ঘোষণা দেবেন।

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুই উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, এ নিয়ে বৃহস্পতিবার জাতীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিবেদনটি তার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছেন। পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এই সংবাদ প্রকাশ করেছে, সেটা পরিষ্কার নয়।’

তিনি জানান, ‘এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয়, তাহলে আমরা নিজেরাই বলবো। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে আর আমাদের পদত্যাগের সিদ্ধান্ত হলে, সেটা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে। এমন কোনো সিদ্ধান্ত তিনি বা আসিফের (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) জায়গা থেকে নেওয়া হয়নি।’

হা.শা./কেবি



তথ্য উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250