বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : জামায়াত আমির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপিসহ সবাই একমত।

তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া বৈঠকে নির্বাচন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানান ডা. শফিকুর রহমান।

এ সময় ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত বলেও জানান তিনি।

এর আগে, বুধবার (২৭শে নভেম্বর) সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে দেখা করেন বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

ওআ/কেবি


জামায়াত আমির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250