রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

ডিএমপি কমিশনার

ঈদে ঢাকার বাইরে যেতে পারবে না লোকাল বাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে রাজধানী ঢাকায় চলাচলকারী লোকাল বাস বাইরের জেলায় যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, এজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা এ নিয়ে কাজ করছে।

মঙ্গলবার (২রা এপ্রিল) দুপুরে রাজধানীর পান্থপথে একটি শপিংমলের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপি কমিশনার।

হাবিবুর রহমান জানান, এবার ঈদে ফাঁকা ঢাকা ছিনতাই, রাহাজানি ও চুরি ঠেকাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ এ বিষয়ে সতর্ক আছে।

আরও পড়ুন: এডিবির কাছে আরও বাজেট সহায়তা চায় বাংলাদেশ

এবারের ঈদ উৎসবকে কেন্দ্র কোনো ধরনের হুমকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত ঈদ উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি বা নাশকতার তথ্য পুলিশের কাছে নেই।

এসকে/ 

ডিএমপি কমিশনার লোকাল বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250