মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, আশা আমেরিকার ভাইস প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশা করেন, তার স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জা দ্বারা প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন। গত বুধবার (২৯শে অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে যুবকদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন। খবর এনডিটিভির।

উষা শেষ পর্যন্ত ‘খ্রিষ্টধর্মে দীক্ষা’ নেবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স বলেন, ‘এখন প্রতি রোববার উষা আমার সঙ্গে গির্জায় যায়। এটা আমি প্রকাশ্যে বলেছি, এখন আমার প্রায় ১০ হাজার ঘনিষ্ঠ বন্ধুর সামনে বলব—আমি অবশ্যই আশা করি, কোনো না কোনোভাবে সে গির্জার দ্বারা প্রভাবিত হবে, যেমনটা আমি হয়েছি। হ্যাঁ, সত্যিই আমি তা চাই। কারণ, আমি খ্রিষ্টের বাণীতে (গস্পেল) বিশ্বাস করি। আমার প্রত্যাশা, একদিন আমার স্ত্রীরও একই উপলব্ধি হবে।’

তবে জেডি ভ্যান্স বলেন, ‘সে (উষা) যদি খ্রিষ্টধর্ম গ্রহণ না করে, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ, ঈশ্বর বলেছেন, প্রত্যেকের স্বাধীন ইচ্ছা আছে। তাই তা আমার জন্য কোনো সমস্যা নয়। এটি এমন একটি বিষয়, যা আপনি আপনার বন্ধু, পরিবার এবং প্রিয়জনের সঙ্গে আলোচনা করে সমাধান করতে পারেন।’

রিপাবলিকান পার্টির এই নেতা ২০১৯ সালে ক্যাথলিক ধর্মে দীক্ষা নেন। উষার সঙ্গে প্রথম সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে প্রথম যখন দেখা হয়েছিল, তখন তিনি (ভ্যান্স) নিজেকে সংশয়বাদী (অ্যাগনস্টিক) বা নাস্তিক ভাবতেন। যাহোক, তাদের সন্তানেরা খ্রিষ্টধর্মমতে বেড়ে উঠেছে। এমনকি তারা খ্রিষ্টান স্কুলে পড়াশোনা করে।

জে.এস/

জেডি ভ্যান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250