বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

মাছ ধরে ৮ লাখ টাকার প্রাইজবন্ড জিতলেন নাজমুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮ লাখ টাকার প্রাইজবন্ড জিতলেন ভোলার লালমোহন উপজেলার নাজমুল আলম সজীব নামে এক যুবক।

মাছ ধরতে ৬০ হাজার টাকার টিকিট কাটেন তিনি। এরপর বরিশালের বাকেরগঞ্জের বরিশাল ফিশিং জোন (বৈরম খাঁ) দীঘিতে বড়শি পেতে মাছ ধরা শুরু করেন সজীব।

তার বড়শিতে ধরা পড়ে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ; যা ছিল সব প্রতিযোগীদের ধরা মাছের মধ্যে সর্বোচ্চ ওজনের; যার ফলে তিনি প্রথম স্থান অর্জন করেন। তিনি জিতেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড। গত শনিবার এ প্রাইজবন্ড জিতেন যুবক সজীব। তিনি লালমোহন পৌরসভার উত্তর বাজারের মো. আলমগীর মিয়ার ছেলে।

আরো পড়ুন:হতে পারে লোডশেডিং, দ্রুত সমাধানে কাজ চলছে

সজীব বলেন, ২০২০ সাল থেকে বড়শি দিয়ে মাছ শিকার শুরু করি। তখন থেকে স্বপ্ন ছিল দেশের বিভিন্ন স্থানে গিয়ে মাছ শিকার করব। সে অনুযায়ী ২০২৩ সালে প্রথম ২০ হাজার টাকার টিকিট কেটে বরিশাল ফিশিং জোনে মাছ শিকার করতে যাই।

এরপর ২০২৪ সালের ২০শে জানুয়ারি তৃতীয়বারের মতো ৬০ হাজার টাকার টিকিট কেটে আবারো সেখানে মাছ শিকার করতে যাই।

তিনি আরও বলেন, এ দিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাছ শিকার করি। এর মধ্যে আমার বড়শিতে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। যার জন্য সব প্রতিযোগীর মধ্যে আমি প্রথম স্থান অর্জন করি। এজন্য আমাকে ৮ লাখ টাকার প্রাইজবন্ড দেন আয়োজকরা। এ অর্জনের জন্য আমি অত্যন্ত খুশি। সামনের দিকে নিরাপদে মাছ শিকার করতে সবার কাছে দোয়া কামনা করছি।

এসি/  আই.কে.জে

নাজমুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250