বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীসহ বিএনপির ৬২ প্রস্তাবনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে, যার মধ্যে উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাবও রয়েছে।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে এই প্রস্তাবনাগুলোর লিখিত কপি জমা দেয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে, যা তফসিলসহ নানা বিষয় নিয়ে বিস্তৃত। তিনি বলেন, প্রস্তাবনায় বিপ্লব ও বর্তমান বাস্তবতার মধ্যে সমন্বয় এবং একনায়কতন্ত্রেরোধে সুপারিশ করা হয়েছে। এছাড়া জুডিশিয়ারির ক্ষেত্রেও কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, "উপ-রাষ্ট্রপতি এবং উপ-প্রধানমন্ত্রী পদ রাখার প্রস্তাবও রয়েছে। আমরা নির্বাহী, বিচার এবং আইনসহ সব বিষয়ে প্রস্তাবনা দিয়েছি, যাতে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে।"

বিএনপি নেতা জানান, এসব প্রস্তাবনা সংবিধান সংস্কার কমিশন সরকারের কাছে উপস্থাপন করবে, এবং কোনো বিষয়ে দ্বিমত থাকলে পরবর্তীতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে।

অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের জানান, প্রস্তাবনা এখনও তারা পর্যালোচনা করেননি, তবে সবাই মিলে আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তিনি বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আমাদের সুপারিশগুলো করতে চাই। নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে, এবং আমরা সারাংশ নিয়ে কাজ করবো।"

ওআ/কেবি

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250