বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

ঈদে আসছে পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমার গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২২ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে বড় পর্দার কাজে ফিরেছিলেন চিত্রনায়িকা পরীমণি। ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। দৃশ্যধারণের কাজ শেষ হলেও আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানালো, কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ পাবে ডোডোর গল্প সিনেমার গান। আর ঈদের পর সিনেমাটি জমা দেওয়া হবে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

ঈদের আগের দিন জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ডোডোর গল্প সিনেমার ‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের গান। ‘কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস; তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছারখার’—এমন কথার গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন, সংগীতায়োজন করেছেন শাকের রাজা।

সুরকার প্রিন্স মাহমুদ বললেন, ‘৩১ বছর ধরে প্রতি ঈদে গান এসেছে। এবারও আসছি ঈদের ঠিক আগে। এটা কোনো কমার্শিয়াল গান নয়। কানে হেডফোন লাগিয়ে শোনার মতো গান জোছনায় ভাসা শহর। নিজের আত্মার শান্তির জন্য কাজটি করেছি।’

তানযীর তুহীন বলেন, ‘প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন, সেটি উপলব্ধি করেই গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলে আমার গায়কি সার্থক হবে।

ডোডোর গল্প সিনেমায় পরীমণি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র কাজল চৌধুরীর ভূমিকায়। তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, রায়হান নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। এতে আরও আছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম প্রমুখ।

পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250