বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা *** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লালমনিরহাটে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টা ১৭ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

লালমনিরহাটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে তিনি ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

দিনের শেষ কর্মসূচিতে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে লালমনিরহাটজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিস্থলে সকাল থেকেই নেতাকর্মীসহ সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেন। মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে জেলার বিভিন্ন এলাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250