মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

টানা ৯৬ ঘণ্টা গান গেয়ে রেকর্ড গড়লেন এই সংগীত শিল্পী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নাইজেরিয়ান সংগীত প্রযোজক এবং শিল্পী ইডেম আবসিফ্রিকি টানা ৯৫ ঘণ্টা ৫৯ মিনিট গান গেয়ে রেকর্ড করেছেন। যা পুরো চার দিনের মধ্যে মাত্র এক মিনিট কম। ইডেম একজন সংগীত প্রয়োজক এবং শিল্পী। তিনি দীর্ঘদিন ধরেই এই রেকর্ডের জন্য অনুশীলন করছিলেন।

এর আগে ২০২২ সালে নাইজেরিয়াতেই এই রেকর্ড করেছিলেন আরেক শিল্পী। যা ছিল ৪০ ঘণ্টা ১৯ মিনিটের। ইডেমের সঙ্গে আরও কয়েকজন শিল্পী ছিলেন। এই পুরো সময়টাতে তারা প্রতি ঘণ্টায় মাত্র ৫ মিনিট বিশ্রাম নিয়েছিলেন।

আরো পড়ুন : শুধু ঘুমিয়েই আয় করলেন ১২ লাখ টাকা!

ইডেম তার বিরতির সময় ঘুমানোর জন্য চেষ্টা করেছিলেন, যদিও এটি মাত্র কয়েক মিনিটের জন্যই ছিল। এই সময়টাতে কোনো ক্যাফেনও নেননি তিনি। ইডেম বলেন, তিনি প্রায়শই দীর্ঘ সময় ব্যয় করে অনুশীলন করতেন। দীর্ঘ সময় ক্যাফেন না খেয়ে, বিশ্রাম ছাড়াই অনুশীলন করতেন।

পেশায় সংগীত প্রযোজক ইডেম রাতের পর রাত জেগে গান নিয়ে কাজ করতেন। এই সব অভ্যাসই তাকে দীর্ঘসময় জেগে থাকতে এবং একটানা গান গাইতে সাহায্য করেছে। এই সময়টাতে তিনি খেয়েছেন ভাত, ফল এবং গুঁড়া দুধের সঙ্গে মাল্টার রস মিশিয়ে এক ধরনের পানীয়।

ইডেমের টার্গেট ছিল ১০০ ঘণ্টা। কিন্তু টাইমারটি ৯৫ ঘণ্টা ৫৯ মিনিটে এসে থেমে যায়। ফলে ১০০ ঘণ্টার চ্যালেঞ্জ পূরণ হয়নি। এ সময় তাদের সবচেয়ে বড় বাধা ছিল বিদ্যুৎ বিভ্রাট, ওয়াই-ফাই সমস্যা। যদিও প্রচুর ব্যাকআপ রাখতে হয়েছিল তাদের।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

এস/ আই.কে.জে/


সংগীত শিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250