রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

অপহৃত ব্যাংক ম্যানেজার সুস্থ আছেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম।

বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) তিনি গণমাধ্যমকে এই তথ্য দেন। সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম বলেন, ‘রুমার ব্রাঞ্চ ম্যানেজার সুস্থ আছেন, তার সঙ্গে কথা হয়েছে।’

মঙ্গলবার (২রা এপ্রিল )রাত সোয়া আটটার দিকে রুমার সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায় অস্ত্রধারীরা। টাকা লুট করতে ব্যর্থ হয়ে তারা সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দিনকে মসজিদ থেকে অপহরণের করে নিয়ে যায়। এ ছাড়া পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে। মানুষের মুঠোফোনও নিয়ে গেছে তারা। দুই দিন হয়ে গেলেও ম্যানেজারের খোঁজ মিলছিল না। তাকে নিয়ে দুঃশ্চিন্তায় সময় কাটছে পরিবারের। এমন অবস্থার মধ্যে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম তিনি বলেন, ‘রুমার ব্রাঞ্চ ম্যানেজার সুস্থ আছেন, তার সঙ্গে কথা হয়েছে।’

রুমা শাখার পর  বুধবার (৩রা এপ্রিল) দুপুরে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখায় হামলা চালিয়ে ডাকাতি করে সন্ত্রাসীরা। সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালাতে চালাতে ব্যাংক দুটির শাখায় প্রবেশ করে। সেখান থেকে নগদ টাকা, ব্যাংকে কর্মরতদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

আরো পড়ুন: পদ্মার ওপারে বড় আধুনিক হাসপাতাল হবে : ওবায়দুল কাদের

পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা নিজেদের অবস্থান জানান দিতেই এসব ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এদিকে ব্যাংকে সন্ত্রাসী হামলা ও লুটের ঘটনার জেরে বান্দরবানের তিন উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়িতে সোনালী ব্যাংকসহ সব ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার অন্য সব ব্যাংকে নিয়মিত কার্যক্রম চলছে।

এসি/

অপহৃত ব্যাংক ম্যানেজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250