বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া ২০২০ সালের মার্চে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন তিনি। কিন্তু বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। 

এরপর থেকে নুসরাত ফারিয়া সিঙ্গেল জীবনযাপন করছেন। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি। 

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই তারকা। যেখানে রনির সঙ্গে বিচ্ছেদের কারণও পরিষ্কার করেছেন ফারিয়া। 

অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।’

বর্তমানে নিজেকে সিঙ্গেল দাবি করে ফারিয়া বলেন, ‘গত দুই বছর ধরে আমি সিঙ্গেল। সময়টা দারুণ কাটছে। একা অনেক ভালো আছি। ভালোবেসে বিয়ে করব। এখন কাজ ও জীবন নিয়ে ভাবছি।’

বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন, সেটাও জানিয়েছেন এই তারকা। অভিনেত্রীর কথায়, ‘সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে। এমন একজন মানুষ চাই।’

আরও পড়ুন: ঢাকায় রাহাত ফতেহ আলী খান, রাতে শোনাবেন গান

নতুন সম্পর্কে বেশি সময় নেবেন না নুসরাত ফারিয়া। মনের মতো কাউকে পেলে দ্রুত বিয়ে করে ফেলবেন তিনি।

ফারিয়া বললেন, ‘এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না। অল্প কিছুদিন প্রেম করেই বিয়ে। সেটা মিডিয়া কিংবা বাইরে যেখানেই হোক সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে।’

নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘আবারও বিবাহ অভিযান’ সিনেমায়। টলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। এছাড়াও সুড়ঙ্গ সিনেমায় আইটেম গানে নাচতে দেখা যায় এই অভিনেত্রীকে।

এসি/ আই.কে.জে/

নুসরাত ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250