সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

বিয়ের বছর না যেতেই ডিভোর্সের কথা মৌসুমীর মুখে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

লাক্স তারকা হয়ে শোবিজে পথচলা শুরু করেন খুলনার মেয়ে মৌসুমী হামিদ। দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। নাটক, সিনেমা এবং ওটিটির নানা কন্টেন্টে তিনি প্রশংসিত হয়েছেন। কাজ করে যাচ্ছেন এখনো নিয়মিত। 

চলতি বছরের ১২ই জানুয়ারি ভালোবেসে লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কিন্তু বিয়ের বছর না পেরোতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেলো ডিভোর্সের কথা।

এদিকে মৌসুমীর মুখে এমন কথা শুনে চিন্তিত ভক্ত-অনুরাগীরা। তবে কি ভাঙতে বসেছে তার সংসারও? নাকি অন্য প্রসঙ্গে ডিভোর্সের বিষয়টি টেনেছেন অভিনেত্রী? এমন প্রশ্ন রহস্যের জাল বুনেছে তাদের মনে।

 আরও পড়ুন: আড়ালের সেই প্রেমিককে প্রকাশ্যে আনলেন পরীমণি!

সম্প্রতি গণমাধ্যমে এ অভিনেত্রী বলেন, আমার সংসার খুব ভালো যাচ্ছে। আমরা ভাবি সংসার অনেক কঠিন কিন্তু মোটেও তেমনটা না। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে, তাহলে সংসার পানির মতো সহজ।

তারকাদের ডিভোর্স নিয়ে তিনি বলেন, আমরা প্রতিটি মানুষ আলাদা। কারও ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না।

আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।

এসি/কেবি


ডিভোর্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250