সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার বিষয়ে যা জানালেন মুখপাত্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মাতৃভাষা দিবস খুবই গুরুত্বপূর্ণ দিন। ভাষা এবং সংস্কৃতির বৈচিত্র্য ঘিরে আমাদের বহুমুখী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তবে জাতিসংঘের ছয়টি দাফতরিক ভাষার সাথে সপ্তম ভাষা হিসেবে বাংলাকে যোগ করার ব্যাপারটি একান্তভাবেই সাধারণ অধিবেশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সোমবার (১৯শে ফেব্রুয়ারি) দুপুরে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংকালে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’, বাংলা ভাষার গুরুত্ব এবং বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষায় পরিণত করার একটি পুরনো অনুরোধের বিষয়ে মুখপাত্রকে প্রশ্ন করেন একজন বাংলাদেশি সাংবাদিক। তার প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক এসব কথা বলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুপ্রেরণা হিসেবে জাতিসংঘের সদর দফতর প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণের কোনও সম্ভাবনা আছে কি?- এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, শহীদ মিনার বা স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য জাতিসংঘে সদস্য রাষ্ট্রের স্থায়ী মিশন থেকে একটি প্রক্রিয়া শুরু করতে হয়। অর্থাৎ, এ ব্যাপারে বাংলাদেশ মিশনকে প্রস্তাব উপস্থাপন করতে হবে।

আরো পড়ুন: পাকিস্তানের সরকার গঠন হতে পারে ২৭শে ফেব্রুয়ারি

প্রসঙ্গত, বেশ আগেই জাতিসংঘে বাংলাদেশের তৎকালীন স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন মিশনের মাধ্যমে প্রস্তাব উপস্থাপন করেছিলেন। সেসময় আর্থিক অজুহাতে রেজ্যুলেশনটি পাস না হওয়ার কথা জানানো হয়েছিল।

মিয়ানমারে চলমান সংঘর্ষ এবং ভারত-বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আমরা বিচলিত এবং উদ্বিগ্ন।

সম্প্রতি মিয়ানমার সামরিক জান্তার লেলিয়ে দেওয়া বিমান বাহিনী কর্তৃক স্কুলে হামলার ঘটনাটি সত্যি দুঃখজনক। জাতিসংঘের মানবিক সহায়তামূলক কার্যক্রমকেও আমরা সীমিত করা হয়েছে। তবে পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানের লক্ষ্যে আমার সর্বত্র আলাপ-আলোচনা চালাচ্ছি।

এসি/


জাতিসংঘ ভাষা মুখপাত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250