শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

ওনাব-এর নির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটি ভেঙে দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করার জন্য শনিবার (১৫ই ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

নবগঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার, যুগ্ম-আহ্বায়ক লতিফুল বারী হামিম এবং সদস্য সচিব শাহীন চৌধুরী।

অ্যাডহক কমিটির সদস্যরা হলেন- আলীমুজ্জামান হারুণ, তৌহিদুল ইসলাম মিন্টু, আশরাফুল কবির, মো: মোস্তাকিম সরকার, রফিকুল বাসার, অয়ন আহমেদ, মহসিন হোসেন, মাহবুবা ইসলাম কাকলী, সাখাওয়াত হোসেন সজিব এবং সৈয়দ আরিফুজ্জামান। 

নির্বাহী কমিটির আজকের সভায় আরও উপস্থিত ছিলেন- শাহীন চৌধুরী, আশরাফুল কবির, মোস্তাকিম সরকার, অয়ন আহমেদ, তৌহিদুল ইসলাম মিন্টু, মহসিন হোসেন এবং রফিকুল বাসার। আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- মোস্তফা কামাল মজুমদার এবং আলীমুজ্জামান হারুণ। 

সভায় যত দ্রুত সম্ভব সংগঠনের সদস্য তালিকা চূড়ান্ত করে একটি সাধারণ সভা আহ্বানের প্রস্তাব গৃহীত হয়। সভায় জাতীয় গণমাধ্যম কমিশনের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের বিষয় সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী সকলকে অবহিত করেন। 

এছাড়া সদস্যদের দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য অবিলম্বে তথ্য উপদেষ্টা এবং তথ্য সচিবের সঙ্গে বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব গৃহীত হয়।

আই.কে.জে/

ওনাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250