সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

ফিল্মফেয়ারে মনোনীত জয়াসহ বাংলাদেশি তিন তারকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানিয়ে সাত দশক ধরে অনুষ্ঠিত হচ্ছে ফিল্মফেয়ার পুরস্কার। এটি দেওয়া হয় ভারতের মুম্বাইয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আয়োজনটির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। বর্তমানে এটি ছড়িয়েছে বিভিন্ন অঞ্চলের চলচ্চিত্র শিল্পেও।

এটি কলকাতায় অনুষ্ঠিত হয় ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ শিরোনামে। সেই ধারাবাহিকতায় আগামী ১৮ই মার্চ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের আসরটি।

এই আয়োজনে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বাছাই করা হবে। এবার সেই মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন তারকা- জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। তারা তিনজনই ২০২৪ সালে কলকাতার সিনেমায় অভিনয় করেছেন।

তাদের মধ্যে মূল বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। তিনি ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন।

ফিল্মফেয়ার মঞ্চে জয়া আহসান এক পরিচিত নাম। বহু বছর ধরে তিনি টালিউডে কাজ করছেন এবং প্রায় প্রতি বছরই মনোনয়ন তালিকায় তার নাম থাকে। এই পুরস্কার তিনি এর আগে চারবার পেয়েছেন।

সৃজিত মুখার্জির পরিচালিত কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ অভিনয় করেন চঞ্চল চৌধুরী । এ ছবি দিয়ে তিনি কলকাতার সিনেমায় যাত্রা করেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এ সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তিনি মূল সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছেন।

একই বিভাগে অভিনেতা মোশাররফ করিমও ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন। এই মনোনয়নগুলো কলকাতার টালিউডে বাংলাদেশের শিল্পীদের গুরুত্ব ও ইতিবাচক প্রভাবের পরিচয় বহন করছে।

রবি.হক/এইচ.এস

জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250