শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে হটানোর ডাক দিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি (সংগৃহীত)

পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনী দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার (১৭ই জানুয়ারি) মালদহের জনসভা থেকে তৃণমূল সরকারকে ‘জনগণের শত্রু’ বলে অভিহিত করে তিনি বলেন, দরিদ্র মানুষের জন্য কেন্দ্রের পাঠানো টাকা লুট করছেন তৃণমূল নেতারা। প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেন, ‘এখন সময় এসেছে এই নিষ্ঠুর সরকারকে বিদায় জানানোর এবং বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করার।’

এদিন সভার শুরুতেই প্রধানমন্ত্রী উপস্থিত জনতার সঙ্গে সুর মেলান। সভা চাঙা করতে জনতার সঙ্গে স্লোগান দেন প্রধানমন্ত্রী মোদি। তথ্যসূত্র: আনন্দবাজার ডটকম।

তিনি বলেন, ‘আমি বলব “পাল্টানো দরকার”, আর আপনারা বলবেন “চাই বিজেপি সরকার”। উপস্থিত জনতা চিৎকার করে বলে তার কথায় সায় দেয়।

মোদি দাবি করেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য, তার জন্য বাংলায় সুশাসন অত্যন্ত জরুরি। তিনি বিহার, ওডিশা ও ত্রিপুরার উদাহরণ টেনে বলেন, এবার বাংলার মানুষ বিজেপিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দেবে।

মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনের (বিএমসি) ফলাফলকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মোদি বলেন, ‘মুম্বাইয়ের মানুষ বিজেপির ওপর আস্থা রেখেছেন। কেরালাতেও আমরা তিরুবনন্তপুরমের প্রথম মেয়র পেয়েছি। এটি প্রমাণ করে যে জেন-জি বা তরুণ প্রজন্ম বিজেপির উন্নয়ন মডেলে বিশ্বাসী।’ তিনি এই সাফল্যের ধারা বাংলায় বজায় রাখার আহ্বান জানান।

মালদহ ও মুর্শিদাবাদের মতো সীমান্ত জেলাগুলোতে অনুপ্রবেশকে পশ্চিমবঙ্গের জন্য ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশের কারণে বাংলার অনেক এলাকায় জনবিন্যাস বা ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এমনকি মানুষের ভাষার পরিবর্তন ঘটছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের মদতেই মালদহ ও মুর্শিদাবাদে দাঙ্গার সূত্রপাত হচ্ছে।

মোদি বলেন, তৃণমূল সরকার ‘অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর’ রাজনীতি করছে। বিজেপি সরকার গঠন করলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী মালদহের স্থানীয় সমস্যার কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, বাংলাই একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেওয়া হচ্ছে না।

গঙ্গা ও ফুলহার নদীর ভাঙন রোধে তৃণমূল কোনো কাজ করেনি বলে অভিযোগ করেন তিনি। এছাড়া মালদহের আম চাষিদের উন্নতির জন্য তিনি আরও কোল্ড স্টোরেজ তৈরির প্রতিশ্রুতি দেন।

সরকারি অর্থ ও ব্যয়ের নিরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদন বা সিএজি রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেন, বন্য ত্রাণ ও রেশনের টাকা তৃণমূলের নেতাদের পকেটে যাচ্ছে। বিজেপি সরকার গঠনের সঙ্গে সঙ্গেই এসব বন্ধ হবে এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250