শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন *** আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর *** আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন *** সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের *** তাবলিগের সাদ কান্ধলভীকে তওবা করতে বললেন হেফাজতের আমির *** মার্কিন এআই ‘ক্লদ’ দিয়েই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে নজর রাখছে ইরান *** নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার *** আদাবরে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা *** এআই ব্যবহার করে যেভাবে আওয়ামী লীগপন্থী ‘খবর’ চালিয়েছেন এক ব্যক্তি

শিল্পী, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে যা বলছে গণতান্ত্রিক অধিকার কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১৯শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ৯ মাসে জুলাই হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় অগ্রগতি হয়নি অভিযোগ করে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা বলেছে, পরিচিত অপরাধীদের দেশ ছাড়তে দিয়ে হত্যার ‘মিথ্যা’ গণমামলায় লেখক, শিল্পী ও সাংবাদিকসহ অসংখ্য মানুষকে জড়ানো হচ্ছে।

আজ সোমবার (১৯শে মে) গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে অধ্যাপক আনু মুহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। সেখানেই এসব কথা বলা হয়। অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং নাগরিক হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, চিহ্নিত ‘রাঘববোয়ালরা’ এখনো আইনের আওতার বাইরে। অনেককে বিদেশে চলে যেতে দেওয়া হয়েছে। তদন্তের দীর্ঘসূত্রতা ও রহস্যজনক ভূমিকা জনমনে গভীর হতাশা তৈরি করছে এবং ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা নষ্ট করছে।

অন্যদিকে ‘মিথ্যা’ গণমামলায় অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, সাংবাদিক জান্নাতুল ফেরদৌসসহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, অভিনয় শিল্পী ইরেশ যাকের, রাজনৈতিক নেত্রী লাকী আকতারসহ আরও অনেককেই হাস্যকর মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ হয়রানি নৃশংস জুলাই হত্যাযজ্ঞের বিচারের জনদাবির প্রতি চরম প্রতারণা।

প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য এ মামলা, হামলা, গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলেও মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা বলছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করে না, বরং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতিও চরম অবমাননা।

এইচ.এস/

আনু মুহাম্মদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন?

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের মিছিল: পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—প্রশ্ন পরওয়ারের

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250