শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আলোচনা থেমে নেই। সেই ইস্যুতে বারবার চলে আসছে শাহরুখ খানের নাম। কারণ, তার দল কলকাতা নাইট রাইডার্স কিনেছে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে নেওয়ায় শাহরুখ খানকে গাদ্দার শব্দও পর্যন্ত শুনতে হয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ গত কয়েক দিন ধরে তুলে ধরা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। যার পরিপ্রেক্ষিতেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে।

অথচ এই মোস্তাফিজকে নিলামে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংসের সঙ্গে ‘যুদ্ধ’ করে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান এক্সপ্রেসে সন্দীপ দ্বিবেদী এক কলামে লিখেছেন, ‘চেন্নাই সুপার কিংসও তো মোস্তাফিজকে ৯ কোটি রুপি পর্যন্ত দিতে চেয়েছিল। চেন্নাই যদি নিলাম থেকে নিত, তাহলে কি মহেন্দ্র সিং ধোনিকেও গাদ্দার বলা হতো? প্রশ্নটার উত্তর সবাই জানেন।’

শাহরুখের বর্তমান অবস্থার সঙ্গে ২০০৭ সালে তার অভিনীত ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার মিল খুঁজে পেয়েছেন সন্দীপ দ্বিবেদী। ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখা কলামে সন্দ্বীপ লিখেছেন, ‘শাহরুখ খান নিশ্চয়ই চাননি তার সিনেমার গল্প বাস্তব জীবনে এমন নির্মমভাবে ফিরুক। চাক দে ইন্ডিয়া ছবিতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করার পর ভারতীয় হকির খেলোয়াড় কবির খানকে একঘরে করে দেওয়া হয়েছিল। বাড়ির দেয়ালে কয়লা দিয়ে গাদ্দার লেখা হয়েছিল। এত বছর পর বাস্তব জীবনেও সেই গল্পই ফিরল।’

ক্রিকেটে শাহরুখ খানের অবদান সম্পর্কে না জেনেই অনেকে তাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছেন বলে জানিয়েছেন কলামিস্ট সন্দীপ দ্বিবেদী। ইন্ডিয়ান এক্সপ্রেসের কলামে সন্দীপ লিখেছেন, ‘আজকাল খেলাধুলা কিংবা বিনোদন সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলেও টেলিভিশনের সামনে বিশেষজ্ঞ বনে যাচ্ছেন। আইপিএল নিলামের নিয়ম না বুঝে, ক্রিকেটে শাহরুখ খানের অবদান না জেনে অবলীলায় উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। পারও পেয়ে যাচ্ছেন অনেকে। ভাগ্য ভালো মুম্বাইয়ের মান্নাতের (শাহরুখের বাড়ি) দেয়ালগুলো এখনো সাদা। কিন্তু কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কট্টরপন্থী ধর্মীয় নেতা ও রাজনীতিবিদরা শাহরুখ খানকে গাদ্দার বলেছেন।’

মোস্তাফিজ ইস্যুতে ভারত থেকে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের ম্যাচগুলো সরে যেতে পারে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। নিরাপত্তাজনিত কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে বিসিবি এরই মধ্যে দুইবার চিঠি পাঠিয়েছে।

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250