বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

বিমানে রচনাকে প্রেমের চিঠি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও তুমুল জনপ্রিয় ‘দিদি নম্বর ১’ টেলিভিশন গেইম শো। ২০১০ সাল থেকে সঞ্চালকের ভুমিকায় আছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। এখনও মানুষের কাছ থেকে তিনি যে ভালোবাসা পান তা অবাকই করে দেওয়ার মতো। ভালোবাসামাখা চিঠি পেয়েছেন রচনা ব্যানার্জি। তাও আবার বিমানে। 

এমন ভালোবাসা পেয়ে আবেগ প্রকাশ করতে ভোলেননি তিনি। এ খবর সামাজিক মাধ্যমেও জানিয়েছেন ছবি শেয়ার করে।

চিঠিটি তাকে দিয়েছেন রাশমি ও রিজা নামে দুই বিমানবালা। চিঠিতে তারা লিখেছেন, মাননীয় মিস ব্যানার্জি আজকের এই যাত্রায় আপনাকে পেয়ে আমরা রোমাঞ্চিত। এত সুন্দর একটা মানুষ যিনি হাজার হাজার মানুষের অনুপ্রেরণা তার দেখা পেয়ে সত্যিই কৃতজ্ঞ। বিমানের সমস্ত কর্মীর পক্ষ থেকে ভালোবাসাও জানানো হয় তাকে।

আরো পড়ুনএবার পুনম কাণ্ড নিয়ে মুখ খুললেন জয়া আহসান

এসময় চিঠির পাশাপাশি রাশমি ও রিজার সঙ্গে ছবি শেয়ার করতে ভোলেননি রচনা। বিমানে পাওয়া খাবারের ছবিও শেয়ার করেন। ক্যাপশনে দুই বিমানবালাকে ট্যাগ করে লেখেন, তোমাদের এই ভালোবাসা আমার মন ছুঁয়ে ফেলেছে…। এটা সত্যিই দারুণ একটা মুহূর্ত ছিল…। বিশেষ ধন্যবাদ প্রাপ্য রাশমি ও রিজার।

প্রসঙ্গত, ‘দিদি নম্বর ১’ মানেই অভিনেত্রী রচনা ব্যানার্জি। তার প্রাণখোলা হাসি ও প্রতিযোগীদের সঙ্গে জমজমাট আড্ডা ছোটপর্দার দর্শকদের মুগ্ধ করে। তাইতো এত বছর ধরে শো-এর জনপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে।

এসি/


বিমান রচনা ব্যানার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250