শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

খাবারের সন্ধানে আবর্জনার স্তূপে চিতা, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২৫

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

বন দখল করে মানুষ গড়ে তুলছে ইমারত আর বন্যপ্রাণীরা অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে খাবারের সন্ধানে। বন্যপ্রাণীদের আবাসস্থলে ফেলা হচ্ছে আবর্জনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেল মানুষের দখলদারত্ব কীভাবে বন্যপ্রাণীদের কোণঠাসা করে ফেলছে।

১৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ভারতীয় বন কর্মকর্তা (আইএফএস) পারভিন কাসওয়ান। ভিডিওতে দেখা যায়, রাজস্থানের মাউন্ট আবুর কাছে একটি চিতা (লেপার্ড) খাবারের খোঁজে আবর্জনার স্তূপে ঘাঁটাঘাঁটি করছে। তথ্যসূত্র: এনডিটিভি।

প্রকৃতির সবচেয়ে ভয়ংকর ও দক্ষ শিকারিদের মধ্যে অন্যতম চিতাবাঘ। সতর্ক চলাফেরা, শক্তি এবং অভিযোজন ক্ষমতার জন্য পরিচিত এরা। কিন্তু ভিডিওটিতে এই বন্যপ্রাণীকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে। আবর্জনার মাঝে মরিয়া হয়ে খুঁজছে খাবার। প্লাস্টিক, মাটি ও অন্যান্য আবর্জনা শুঁকে দেখছে খাওয়ার যোগ্য কি না।

ভিডিওটি শেয়ার করে বন কর্মকর্তা কাসওয়ান লিখেছেন, ‘কি দুঃখজনক দৃশ্য! শিবাংশ সাহ মাউন্ট আবুর কাছে এই চিতাবাঘের ভিডিওটি রেকর্ড করেছেন। দেখুন, কীভাবে আমাদের আবর্জনা বন্য পরিবেশে পৌঁছাচ্ছে!’

কাসওয়ান আরও বলেন, ‘আসুন, আমরা শুধরে যাই। বন রক্ষা করি, বর্জ্য ব্যবস্থাপনা শিখি এবং বন্যপ্রাণীকে তাদের আবাসস্থল ফিরিয়ে দিই।’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনেকে আবর্জনা ফেলার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান এবং সরকারের কাছে বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

একজন মন্তব্য করেন, ‘খুবই দুঃখজনক। একটা বিষয় স্পষ্ট। আমরা নিজেরা সচেতন হব না, কঠোর জরিমানার মাধ্যমে আমাদের বাধ্য করতে হবে।’

আরেকজন লেখেন, ‘উন্নয়নের নামে তাদের বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছে, বন ধ্বংস করা হচ্ছে। পরিবেশের বিশাল ক্ষতি হচ্ছে, কিন্তু সরকারের যেন কোনো ভ্রুক্ষেপ নেই।’

আরেক মন্তব্যকারী লেখেন, ‘আমি মাউন্ট আবুরই বাসিন্দা। এর আগে দুটি ভালুককে ডাম্পিং ইয়ার্ডে দেখা গিয়েছিল। আমি ভিডিও শেয়ার করেছিলাম। এখানে এখন গরু-মহিষ-ভালুক-চিতা সবাইকে একসঙ্গে দেখা যায়। নাম নিতে চাই না, কিন্তু কেউ কিছু করছে না। খুব খারাপ লাগে।’

আরেকজন লিখেছেন, ‘খুবই দুঃখজনক, সত্যিই। আমরা যখন তাদের জমি দখল করি, তখন অসহায় প্রাণীদের আর কোনো উপায় থাকে না। মানুষের লোভের শেষ নেই।’

গত বছরের হিসাব অনুযায়ী, ভারতে চিতাবাঘের সংখ্যা ছিল ১৩ হাজার ৮৭৪টি। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে এদের সংখ্যা বছরে গড়ে ১.০৮ শতাংশ হারে বেড়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের মধ্যে সবচেয়ে বেশি চিতা রয়েছে মধ্যপ্রদেশে (৩ হাজার ৯০৭টি)। এরপর মহারাষ্ট্রে (১ হাজার ৯৮৫টি), কর্ণাটকে (১ হাজার ৮৭৯টি) এবং তামিলনাড়ুতে (১ হাজার ৭০টি)।

জে.এস/

চিতাবাঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250