মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

শিল্পকলা একাডেমির আয়োজনে ‘আনন্দ উৎসব’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

শিল্পকলা একাডেমির আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আনন্দ উৎসব’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ শুক্রবার  (৬ই জুন) শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অনুষ্ঠানে শুরুতেই কাওয়ালি পরিবেশন করবেন সমীর কাওয়াল ও তার সহশিল্পীরা। এরপর থাকছে কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা একক পরিবেশনা।

আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণার পরিবেশনা শেষে সংগীত পরিবেশন করবেন এঞ্জেল নূর। তিনি গাইবেন ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো। এরপর শিল্পী মিঠুন চক্র গেয়ে শোনাবেন জনপ্রিয় গান ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’।

আনন্দ উৎসবের সমাপ্তি ঘটবে ব্যান্ড আভাসের পরিবেশনা দিয়ে। ব্যান্ডটি গেয়ে শোনাবে তাদের জনপ্রিয় বেশ কিছু গান।

উল্লেখ্য, সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি অনুষ্ঠানে থাকবে একটি মেহেদি কর্নার। আগত অতিথিরা তাদের হাত রাঙিয়ে নিতে পারবেন মেহেদির রঙে। পুরো অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

এইচ.এস/

ঈদ আয়োজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250