মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে মাশরাফীসহ ডাক পেলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সাবেক এই অধিনায়ককে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকও। ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। তার আগেই ২২ গজে ফিরছেন মাশরাফী।

সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে মাঝপথে রেখে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। আগামী ৮ই নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগ। টুর্নমেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ই নভেম্বর। আসন্ন এই লিগে খেলার জন্য ডাক পেয়েছেন একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার।

গতকাল সোমবার (৯ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে দল পেয়েছেন মাশরাফী, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।

মাশরাফীকে দলে ভিড়িয়েছেন ড্রেটয়িট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন এনামুল হক জুনিয়র, আরিফুল হক ও মাশরাফীর একসময়ের পেস বোলিং পার্টনার সৈয়দ রাসেল। আছেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকও।

আরও পড়ুন: ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই : অর্থ উপদেষ্টা

শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আল-আমিন হোসেন। আটালান্টা রাইডার্সের হয়ে খেলবেন বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। একই দলে খেলবেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি।

এই লিগ দিয়েই মাঠের ক্রিকেটে নতুন করে দেখা যাবে অনেককেই। ২০১০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সৈয়দ রাসেল। ইলিয়াস সানিও সবশেষ জাতীয় দলে খেলেছেন ১১ বছর আগে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতদের মধ্যে রয়েছেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, আল-আমিন হোসেনরা।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকেই এই লিগে আসছেন তারকারা। খেলবেন মোহাম্মদ হাফিজ, ইমরান তাহির, মার্টিন গাপটিল, সুরেশ রায়না, হরভজন সিং, হ্যামিলটন মাসাকাদজাদের মতো অনেকেই।

এসি/কেবি

যুক্তরাষ্ট্র টি-টেন মাশরাফীসহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250