শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

নিউইয়র্কের ঐতিহাসিক সেই ভেন্যুতে পারফর্ম করবে অ্যাশেজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আমেরিকার কুইন্স থিয়েটারে পারফর্ম করতে যাচ্ছে বাংলাদেশের ব্যান্ড অ্যাশেজ। আগামী ৫ই অক্টোবর নিউইয়র্কের ঐতিহাসিক এ ভেন্যুতে পারফর্ম করবে তারা। এ কনসার্ট দিয়েই শেষ হবে ব্যান্ডটির এবারের উত্তর আমেরিকা সফর। জুলাইয়ে কানাডার পাঁচটি শহরে পারফর্ম করেছে অ্যাশেজ।

কুইন্স থিয়েটার নিউইয়র্কের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত মঞ্চটি মূলত আঞ্চলিক ও কমিউনিটি থিয়েটারের জন্য ব্যবহৃত হতো। ১৯৯৩ সালে এটি সম্প্রসারণ ও আধুনিকায়ন করে আরও সুবিধাসম্পন্ন মঞ্চে রূপান্তর করা হয়। এখানে স্থানীয় নাট্যদল; উদীয়মান জ্যাজ ও ফোক ব্যান্ড; শিশু ও পরিবারকেন্দ্রিক নাটক এবং আন্তর্জাতিক নৃত্য ও সংগীত দল পারফর্ম করে।

ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘এ ভেন্যুর কথা অনেক শুনেছি, এবার নিজেরা পারফর্ম করব বলে রোমাঞ্চিত। তা–ও আমাদের একক শো। আমেরিকায় আমাদের আরও কয়েকটি কনসার্টের কথা থাকলেও আপাতত সেগুলো করছি না। শুধু এই একটি কনসার্ট করেই আমাদের এবারের ট্যুর শেষ হবে।’

৩রা অক্টোবর আমেরিকার বিমান ধরবে অ্যাশেজ। শো শেষে ৯ই অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। আমেরিকায় ব্যান্ডটির এটি দ্বিতীয় সফর। গত বছর প্রথমবার দেশটিতে পারফর্ম করেছে অ্যাশেজ। এ ছাড়া ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ভারতে একাধিক কনসার্টে পারফর্ম করেছে তারা।

জে.এস/

অ্যাশেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250