সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

টেলিভিশনে নিজের মৃত্যু সংবাদ শুনে যা বললেন মাইকেল জে ফক্স

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৬

#

হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল জে ফক্স। ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল জে ফক্স তার অভিনয় জীবনের সাফল্য এবং পারকিনসন রোগের সঙ্গে লড়াইয়ের জন্য পরিচিত। তিনি বর্তমানে অভিনয়ের চেয়ে সমাজসেবা ও নিজের ফাউন্ডেশনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে বেশি সময় দিচ্ছেন। তবে ভুলবশত মৃত্যুর খবর প্রচার নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন জে ফক্স।

সংবাদমাধ্যম সিএনএন ভুলবশত মাইকেল জে ফক্সকে মৃত ঘোষণা করে তার জীবনের ওপর বিশেষ এক প্রতিবেদন প্রচার করে বসে। এ খবরটি নজরে আসতেই সামাজিক মাধ্যমে থ্রেডসে মজাদার এক পোস্ট করে বসেন মাইকেল জে ফক্স। সেই পোস্টে অভিনেতা লেখেন— ‘আপনার কেমন লাগবে, যখন টেলিভিশন খুলতেই নিজের মৃত্যুর সংবাদ দেখবেন?’

অভিনেতা বলেন, 'টেলিভিশনে চোখ পড়তেই চক্ষু চড়কগাছ। হলিউড অভিনেতা মাইকেল জে ফক্সের মৃত্যুসংবাদ, যা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। শুধু তাই নয়,  সঙ্গে চলছে জীবন নিয়ে আবেগঘন স্মৃতিচারণমূলক কথা। এমন খবর দেখে যেখানে ভক্তদের হার্টবিট বেড়ে যাওয়ার কথা, সেখানে খোদ আমি নিজেই হকচকিয়ে গেলাম।' তবে ‘ব্যাক টু দ্য ফিউচারখ্যাত এ অভিনেতা মুহূর্তেই নিজেকে সামলে নেন।

যদি এ ঘটনায় ক্ষমা চাইতে দেরি করেনি সিএনএন কর্তৃপক্ষ। পিপল ম্যাগাজিন জানিয়েছে, চ্যানেলটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সেই ভিডিওটি সরিয়ে নিয়েছে। এবং সঙ্গে সঙ্গে অভিনেতা ও তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এরপর মজা করে পাঁচটি অপশনও দেন তার ভক্ত-অনুরাগীদের উদ্দেশে। তিনি বলেন, ‘টিভি দেখে ভাবলাম পৃথিবী বুঝি ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু পরে দেখলাম—ওটা শুধু আমার খবর; কিন্তু আমি তো ভালোই আছি।'

উল্লেখ্য, অভিনেতা মাইকেল জে ফক্স বর্তমানে কাজে ব্যস্ত আছেন। গত ৮ এপ্রিল শেষ হয়েছে তার অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় সিরিজ ‘শ্রিঙ্কিং’-এর তৃতীয় সিজন, যেখানে হ্যারিসন ফোর্ডের সঙ্গে তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।

জে.এস/

অভিনেতা মাইকেল জে ফক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250