সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩ *** এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন *** ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ *** পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ *** তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড *** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক

রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কাস্টমসের সকল কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় অর্থপাচার প্রতিরোধসহ রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে তিনি বিশ্বাস করেন।

শুক্রবার (২৬শে জানুয়ারি) ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, পেশাগত দক্ষতা, ডিজিটাল ব্যবস্থাপনা ও যৌক্তিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি, মজবুত অর্থনীতির ভিত গঠন, অপবাণিজ্য রোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ, অর্থপাচার প্রতিরোধসহ রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সরকারপ্রধান বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। দিবসটির এবারের মূল প্রতিপাদ্য ‘মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’- সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে একাধারে সরকার গঠন করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রত্যয়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্ব অর্থনীতির এই সংকটময় মুহূর্তেও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে আমাদের সরকার সফল হয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল এর স্বপ্ন জয় করেছি আমরা, মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ।

তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল ও গ্যাস পাইপলাইন প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, বিভিন্ন মেগা প্রকল্পের কাজ অচিরেই সম্পন্ন হওয়ার মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ এর দিকে এগিয়ে যাচ্ছে দেশ। এসব প্রকল্প বাস্তবায়নের অক্সিজেন হলো রাজস্ব। ন্যায়ানুগভাবে রাজস্ব আহরণ করার লক্ষ্যে আধুনিক রাজস্বনীতি প্রণয়ন, ডিজিটাল কাস্টমস সেবা, উন্নত তথ্য ভাণ্ডার নির্মাণ, ওয়ানস্টপ সার্ভিস প্রদান, অংশীজনদের সহিত আস্থা ও সহযোগী অংশীদারিত্ব গঠনসহ উত্তম পেশাদারিত্বের নানা উদ্যোগ বাংলাদেশ কাস্টমস কর্তৃক গ্রহণ করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরপরই শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা জাতীয়করণের মাধ্যমে এসবের ওপর জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করেন। অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে আত্মনির্ভরশীলতা গঠনের পাশাপাশি অর্থনৈতিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে তিনি জাতীয় রাজস্ব বোর্ড গঠন করেন। ফলে দেশে রাজস্ব আদায়ের বহুমুখী খাত তৈরি হয় এবং সম্ভাবনা বৃদ্ধি পায়। ১৯৭২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিলো ৯১ মার্কিন ডলার। বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র সাড়ে তিন বছরে তা বাড়িয়ে ২৭৭ মার্কিন ডলারে উন্নীত করেন। জাতির পিতার আমলে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৯ শতাংশ অতিক্রম করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে রাজস্ব সৈনিকদের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এসব কার্যক্রমের ধারাবাহিকতায় আমাদের লক্ষ্য হলো ২০৪১ সালের মধ্যে ভিশন-২০৪১ বাস্তবায়ন এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা।

প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

এসকে/ 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী আন্তর্জাতিক কাস্টমস দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পুনর্মূল্যায়ন-পুনঃপরীক্ষার আগেই ভর্তিপরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250