রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলি জারদারি। দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদে ভোটাভুটিতে জয়ী হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এ নেতা।

শনিবার (৯ই মার্চ) পাকিস্তানের গণমাধ্যমসূত্রে একথা জানা গেছে। 

প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পিপিপি জোটের প্রার্থী আসিফ আলি জারদারি পেয়েছেন সর্বমোট ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এসআইসি প্রার্থী আকাজাই পেয়েছেন মাত্র ১৮১ ভোট। 

আরো পড়ুন: বিশ্ববাজারে কমছে খাদ্যের দাম

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আসিফ আলি জারদারিকে অভিনন্দন জানিয়েছেন তার ছেলে পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। এদিকে পরাজিত প্রার্থী মাহমুদ খান আকাজাই বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু হয়েছে। 

এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি। তিনি একমাত্র ব্যক্তি যিনি বেসামরিক লোক থেকে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

সূত্র:  ডন ও জিও নিউজ

এইচআ/ 

পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250