শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

সম্পত্তিতে নারীর সমান ভাগের প্রস্তাব থাকবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ৩০শে মার্চ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে নারীবিষয়ক সংস্কার কমিশন। কমিশনের প্রধান শিরীন পারভীন হক সুখবর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা ২৬শে মার্চ প্রতিবেদন জমা দিতে চেয়েছিলাম। তবে ওই দিন সময় পাওয়া যায়নি। ৩০শে মার্চ সময় মিলেছে। ওইদিন আমরা প্রতিবেদন জমা দেব।’

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একাধিক সদস্য সুখবর ডটকমকে জানিয়েছেন, প্রতিবেদনে সম্পদ-সম্পত্তি, সন্তানের অভিভাবকত্ব, বিবাহ ও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারীকে সমান অধিকার দেওয়ার সুপারিশ আসতে যাচ্ছে। বাল্যবিবাহের ক্ষেত্রে বিশেষ বিধানের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের নিচে) মেয়েদের বিয়ে দেওয়ার সুযোগ বন্ধ এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সুপারিশও প্রতিবেদনে রয়েছে।

এর বাইরে রাজনৈতিক দলগুলোর প্রতিটি পর্যায়ের কমিটিতে নারীর প্রতিনিধিত্ব ন্যূনতম ৪০ শতাংশ এবং জাতীয় সংসদে নারীর জন্য ১০০ সংরক্ষিত আসন রেখে তাতে সরাসরি নির্বাচনের সুপারিশ প্রতিবেদনে থাকছে বলে জানা গেছে।

এ বিষয়ে শিরীন পারভীন হক বলেন, ‘কী কী সুপারিশ আমরা করছি, সে বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। তবে নারীর প্রতি সব ধরনের বৈষম্যমূলক আইন বাতিলের বিষয়ে আমাদের সুপারিশ থাকবে।’ ৩০শে মার্চ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এইচ.এস/

সংস্কার কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250