বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

মহাকাশচারীদের নিয়ে উপন্যাস লিখে বুকার জিতলেন সামান্থা হার্ভে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বৃটিশ লেখিকা সামান্থা হার্ভে এ বছরের বুকার পুরস্কার জিতে নিয়েছেন। মহাকাশচারীদের নিয়ে লেখা অরবিটাল বইটির জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। ২০১৯ সালের পর প্রথম কোনো নারী এই পুরস্কার পেলেন।  

অরবিটাল মূলত একটি ক্ষতবিক্ষত পৃথিবীর গল্প। এই উপন্যাসে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য এবং জাপানের ৬ মহাকাশচারীর গল্প বলা হয়েছে। পৃথিবী থেকে এত দূরে থাকার সময় কীভাবে নিজের অস্তিত্বের সঙ্গে লড়াই করেছেন তারা, সেটাই উঠে এসেছে এই উপন্যাসে।

আরো পড়ুন : বিদেশি কর্মীদের জন্য সুখবর দিলো ক্রোয়েশিয়া

উপন্যাসে বলা হয়েছে, ঘণ্টায় ১৭ হাজার মাইল বেগে ঘুরতে ঘুরতে একদিনে ১৬ বার পৃথিবীতে প্রদক্ষিণ করেছেন তারা। এই একদিনে পৃথিবীর হিমবাহ, মরুভূমি, মহাসাগর এবং পর্বতমালার যে শ্বাসরুদ্ধকর দৃশ্য তারা দেখেন, নিজেদের বিচ্ছিন্নতার অনুভূতি তাদের আরও বেশি গ্রাস করে। 

পুরস্কার জেতার পর সামান্থা হার্ভে বলেন, এই পুরস্কার আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমি সত্যিই আশা করিনি। এই পুরস্কারটি তাদের উৎসর্গ করছি যারা শান্তি, মানবতা এবং মানুষের মর্যাদার পক্ষে কথা বলেন এবং সর্বোপরি মানবতার জন্য কাজ করেন। পুরস্কারের অর্থ দিয়ে আমি একটা বাইক কিনব, যেটি আমার বহুদিনের ইচ্ছা। 

এস/ আই.কে.জে/


সামান্থা হার্ভে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250