বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে বেশি সময় বাকি নেই। আইসিসির এই ইভেন্ট শুরুর আগে নেতিবাচক খবরই শোনা যাচ্ছে বেশি। ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এক শর কাছাকাছি ক্রিকেটার চরম ঝুঁকিতে আছেন বলে জানা গেছে।

বিশ্বকাপে অন্তত ৯০ ক্রিকেটারের অধিকার ও সুরক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে ক্রিকবাজের আজ বৃহস্পতিবারের (২৯শে জানুয়ারি) এক প্রতিবেদনে জানা গেছে। কোন দেশের ক্রিকেটাররা এই তালিকায় আছেন সেই তালিকা প্রকাশ না করা হলেও ক্রিকবাজ জানিয়েছে, তারা বেশির ভাগ তুলনামূলক নিচের সারির দলের ক্রিকেটার।

সে ক্ষেত্রে ক্রিকেটাররা বেশি কনটেন্ট কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এমনকি লাইসেন্সিং চুক্তি নিয়েও কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবেন না। যাবতীয় ক্ষমতা থাকবে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের হাতে।

যেসব ব্যাপারে ক্রিকেটারদের দুশ্চিন্তা বেশি, সেই ব্যাপারগুলো উল্লেখ করে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) অন্তত ছয় সদস্য দেশের কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছে। স্মারকলিপিতে পাঠানো অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আইসিসি কিছু দলের কাছে অনুমোদনহীন ‘স্কোয়াড টার্মস’ পাঠিয়েছে।

ক্রিকবাজ যে স্মারকলিপি পেয়েছে, সেখানে ‘আইসিসি ভার্সনের’ স্কোয়াড টার্মস এবং ডব্লিউসিএ’র শর্তের মধ্যে যথেষ্ট অমিল পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে ও নামিবিয়াসহ একাধিক দল এই স্মারকলিপি পেয়েছে বলে দাবি বৈশ্বিক ক্রিকেটার্স ইউনিয়নের।

‘স্কোয়াড টার্মস’ এমন এক ধরনের আইনি চুক্তি যেখানে আইসিসি ইভেন্টগুলোতে ক্রিকেটারদের জন্য কিছু শর্ত ও নিয়মকানুন থাকে। আইসিসির বর্তমান ভার্সন ইচ্ছাকৃত বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় থাকা সব ধরনের ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণ বাদ দেওয়া হয়েছে বলে ডব্লুসিএ আশঙ্কা করছে। ডব্লিউসিএ অনুমোদিত বৈধ স্কোয়াড টার্মসে স্বাক্ষর করলে ক্রিকেটাররা সেই সুরক্ষা পেতেন।

অনুমোদনহীন স্কোয়াড টার্মস ছড়িয়ে দিয়ে আইসিসি ও কিছু ক্রিকেট বোর্ড বিশ্বকাপে অংশ নেওয়া দুর্বল ও কম পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটারদের শোষণের চেষ্টা করছে বলে ছয় সদস্যদেশের কাছে পাঠানো স্মারকলিপিতে দাবি করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘এসব শর্তের আওতায় ক্রিকেটারদের অনুমতি ছাড়াই তথ্য, নাম, ছবি ও পরিচয় তৃতীয় পক্ষের কাছে যথেচ্ছ ব্যবহার ও বাণিজ্যিকভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করা হয়েছে। আইসিসির নিজস্ব ব্যবস্থায় পরিচালিত একটি অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াই অপ্রত্যাশিত ঘটনা প্রতিকারের উপায়।’

৭ই ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার গ্রুপে পাঁচটি করে দল রাখা হয়েছে। ২০ দল থেকে এরপর হবে সুপার এইট। সুপার এইটের পর শুরু নকআউট পর্ব। দুই সেমিফাইনাল শেষে ৮ই মার্চ হবে ফাইনাল। পাকিস্তান ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে। তা না হলে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250