রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

বাংলাদেশ শিশু একাডেমি

শিশু একাডেমিতে ২০২৪ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী শিশুদের বরণ উৎসব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিশু একাডেমিতে ২০২৪ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী শিশুদের বরণ উৎসব ১৭ই ফেব্রুয়ারি শনিবার  উদযাপিত হয়। দর্শক সারিতে  শিশুদের বসিয়ে প্রায় ৭৫ জন প্রশিক্ষকের নাচ, গান, আবৃত্তি  আর অভিনয়ের মাধ্যমে বরণ করে নেয়া হয় নতুন বছরের প্রশিক্ষণার্থী শিশুদের। 

বরণ উৎসবে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম শিশুদের উদ্দেশে বলেন, আজ তোমরা যারা শিশু তোমরাই শাণিত হয়ে দেশকে সম্মান এনে দেবে। তোমরা বড়বড় শিল্পী হয়ে দেশকে শিল্প সংস্কৃতিতে আরও এগিয়ে নিয়ে যাবে। 


শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রশিক্ষণার্থী শিশুদের উদ্দেশে  বলেন, আমরা এই ফেব্রুয়ারি মাসেই বাংলা ভাষা পেয়েছিলাম, সে মাসেই তোমাদের বরণ উৎসব করলাম। তোমরাই একদিন স্মার্ট নাগরিক হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তোমরাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। 

আরো পড়ুন: জীবনের শেষ সিনেমা নিয়ে যা বললেন শাহরুখ

প্রথমবারের মতো বাংলাদেশ শিশু একাডেমি ভর্তি হওয়া শিশুদের বরণ করে নিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। যে প্রশিক্ষকগণ শিশুদের সাংস্কৃতিক পাঠদান করবেন তাদের পরিবেশনা শিশুদের সামনে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণই ছিল শিশুরা। 

বাংলাদেশ শিশু একাডেমির প্রায় ৭৫ জন প্রশিক্ষক নাচ, গান, কবিতা, অভিনয়, যন্ত্রসংগীত পরিবেশনার মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণের এবছরের শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করেন।

এসি/ আই. কে. জে/ 

বাংলাদেশ শিশু একাডেমি প্রশিক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250