রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

মেঘনার এক ইলিশ বিক্রি হলো ৮৭০০ টাকায়!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে প্রায় ৩ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছটি মাছঘাটে আনলে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৮ হাজার ৭০০ টাকায় কিনে নেন নিজাম বেপারী নামে এক ব্যবসায়ী। এসময় ইলিশটি দেখতে মাছঘাটে ভিড় জমায় স্থানীয় ও দর্শনার্থীরা। 

রোববার (১৪ই জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চর ইশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাতান খাল বউ বাজার মাছ ঘাটে ইলিশটি নিলামে বিক্রি করা হয়। 

জানা যায়, ভোলার দৌলত খা এলাকার মফিজ মাঝি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে এই ইলিশ মাছটি পেয়েছেন। তারপর তিনি চর ইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের মৎস্য আড়তে নিয়ে আসেন। আবদুল হালিম আজাদ নিলামের ডাক দিলে মাছটি ৮ হাজার ৭০০ টাকায় কিনে নেন নিজাম বেপারী। তারপর মাছটির সাথে ছবি তুলতে স্থানীয় ও দর্শনার্থীরা ভিড় জমান।

আরো পড়ুন : এক বছর পর ফুটল তিন ‘রাতের রানী’

জেলে মফিজ মাঝি  গণমাধ্যমকে বলেন, অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ে। তবে নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। রোববার সকালে আমি নদীতে জাল ফেলেছি। দুপুরে জাল উঠিয়েছি। এতে অন্যান্য মাছের সাথে বড় একটা ইলিশ ধরা পড়ে। পরে বাতান খাল বউ বাজার মাছঘাটে নিয়ে আড়তে মাছটির ডাক ওঠানো হয়। আলহামদুলিল্লাহ, ভালো দাম পেয়েছি।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান গণমাধ্যমকে বলেন, ইদানিং আমরা বড় বড় ইলিশ পাওয়ার খবর পাচ্ছি। এটা জেলে, ব্যবসায়ী, আড়তদারসহ সবার জন্য খুশির খবর। মূলত সরকার মাছের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুম নিরাপদ করেছে, পাশপাশি মাছের জন্য অভয়াশ্রম তৈরি করা এবং সাগরে নির্দিষ্ট সময় মাছ ধরা নিষিদ্ধ করে। ফলে এখন মাছ যেমন বড় হওয়ার সুযোগ পাচ্ছে, তেমনি মাছের বংশবৃদ্ধি এবং উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নদীতে মাছ কম পেলেও সামনে নিষেধাজ্ঞা শেষ হলে মাছ বেশি পাওয়ার সম্ভাবনা আছে। 

এস/কেবি


ইলিশ মেঘনা নদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250