রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

চলতি সপ্তাহে ব্যাংক থেকে তোলা যাবে দিনে সর্বোচ্চ চার লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ২৫শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিরাপত্তার স্বার্থে চলতি সপ্তাহেও নগদ টাকা উত্তোলনের সীমা দিলো বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহ অর্থাৎ আজ রোববার থেকে গ্রাহকরা ব্যাংক থেকে ৪ লাখ টাকার বেশি উত্তোলন করতে পারবেন না। একই সঙ্গে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত সপ্তাহে সর্বোচ্চ ৩ লাখ টাকা তোলার সুযোগ ছিল। সে হিসেবে এ সপ্তাহে ১ লাখ টাকা সীমা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনে সীমা ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। চলতি সপ্তাহে তা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় নগদ টাকা উত্তোলনের সীমা দেওয়া হচ্ছে।

আই.কে.জে/

টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250