বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

পুরুষের যৌন অক্ষমতা কি হৃদ্‌রোগের লক্ষণ?

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

পুরুষদের একটি অনাকাঙ্ক্ষিত যৌন সমস্যা—ইরেকটাইল ডিজফাংশন। এ সমস্যায় ভুগলে যৌনমিলনের সময় পুরুষাঙ্গ যথেষ্ট দৃঢ় বা উত্থিত হতে পারে না। এ সমস্যায় ভোগা অনেকে বিষয়টি লজ্জা ও দ্বিধার কারণে গোপন করেন বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। যাদের অনেকে আবার কবিরাজের শরণাপন্ন হন আর সেবন করেন হারবাল। 

কেউ কেউ সমস্যাটা নিজের মধ্যে চেপে রেখে বিষণ্নতায় ভোগেন। অথচ গবেষকেরা বলছেন, ইরেকটাইল ডিজফাংশন হতে পারে হৃদ্‌রোগেরও লক্ষণ।

‘ভাসকুলার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে এ সমস্যার জন্য দ্রুত হৃদ্‌রোগ চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ গবেষণায় ইরেকটাইল ডিজফাংশন ও হার্টের রোগের ওপর পরিচালিত ২৮টি পরীক্ষা বিশ্লেষণ করা হয়। গবেষকেরা নিশ্চিত হয়েছেন, হার্ট ও রক্তনালির কার্যক্রম ব্যাহত হলে সহবাসের সময় পুরুষাঙ্গ দৃঢ় হতে পারে না।

এ বিষয়ে মেডিকেল নিউজ টুডে ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, রক্তনালিগুলো পুরোপুরি প্রশস্ত হতে ব্যর্থ হয় এবং শরীরের নিচের অংশে পর্যাপ্ত রক্ত দ্রুত প্রবাহিত হতে পারে না। ফলে সহবাসের সময় পুরুষের সমস্যা হয়। পুরুষাঙ্গের যথাযথ উত্থান হয় না। এন্ডোথেলিয়াল ডিজফাংশন (রক্তনালির কার্যক্রমে বিঘ্ন) হচ্ছে অ্যাথেরোসক্লেরোসিসের (রক্তনালিতে চর্বি জমা) অন্যতম প্রাথমিক লক্ষণ।

অ্যাথেরোসক্লেরোসিস হলে ধমনির ভেতরের দেয়ালে চর্বিযুক্ত উপাদান পুঞ্জীভূত হয়ে রক্তনালি শক্ত ও সংকীর্ণ হয়ে যায়, ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। কাজেই সমস্যাটি পুরুষাঙ্গে হলেও এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো জটিল রোগের একটি আগাম সতর্কসংকেত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে কার্ডিওভাসকুলার (হার্ট ও রক্তনালি) রোগের উচ্চ ঝুঁকি রয়েছে—এ পূর্বাভাস দিতে পারে ইরেকটাইল ডিজফাংশন। ইন্টারমিডিয়েট রিস্কে আছেন—এমন পুরুষদের ক্ষেত্রে এ পূর্বাভাস সত্য হওয়ার সম্ভাবনা বেশি। যাদের উচ্চমাত্রায় উচ্চ সংবেদনশীল সি-রিঅ্যাকটিভ প্রোটিন নামক প্রদাহের মার্কার রক্তে বেশি, তারা ইন্টারমিডিয়েট রিস্কের অন্তর্ভুক্ত। তাই ইরেকটাইল ডিজফাংশনের মতো সমস্যাকে অবহেলা করা উচিত নয় বলে তাদের অভিমত।

এইচ.এস/


ইরেকটাইল ডিজফাংশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250