শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

যানজটের রাজধানী ঢাকা এখন ফাঁকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৪

#

যানজটের রাজধানী ঢাকা এখন ফাঁকা

পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছেড়ে গ্রামে গেছেন লাখো মানুষ। ফলে ঢাকা অনেকটাই ফাঁকা। চিরচেনা সড়কে দেখা যায়নি যানজট। কয়েকটি গণপরিবহন চললেও অনেকটা ফাঁকা সিট নিয়েই ছুটছে।

মঙ্গলবার (১৮ই জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, গাবতলী, শনির আখড়া, রামপুরা ও পল্টন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে যানবাহন ও যাত্রীদের উপস্থিতি কম। তবে কিছু ব্যক্তিগত যানবাহন, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করছে।

রাস্তায় বের হওয়া মানুষজন জানান, ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় এক ঘণ্টার রাস্তা ১০-১৫ মিনিটে যাওয়া যাচ্ছে।

আরো পড়ুন: ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

রাজধানীর গাবতলী থেকে বাসে উঠে ২০ মিনিটে কারওয়ান বাজার এলাকায় পৌঁছেছেন রনি খাঁ। তিনি বলেন, অন্যদিনগুলোতে ঢাকা ব্যস্ত থাকে এজন্য ঈদের ছুটিতে ঘুরতে বের হয়েছি। কারণ, অনেকে গ্রামে ঈদ করতে গেছেন। রাজধানীতে মানুষের চাপ নেই।

এদিকে ফাঁকা ঢাকায় অনেকে রিকশায় ঘুরতে বের হয়েছেন। রাজধানীর শনির আখড়া এলাকা থেকে রিকশায় করে ঘুরতে বের হওয়া যাত্রী কাহহার সামি বলেন, এবার ঈদে গ্রামে যাইনি। ঢাকার ফাঁকা রাস্তায় ঘুরতে ভালো লাগছে। তাই পরিবার নিয়ে বের হয়েছি।

উত্তরা থেকে ছেড়ে আসা একটি বাসের চালক শিমুল বলেন, এখন রাস্তায় গাড়ি কম, যাত্রীও তেমন নেই। তারপরও কিছু যাত্রী পাওয়া যাচ্ছে, সেজন্য গাড়ি নিয়ে বের হয়েছি।

এসি/ আই.কে.জে/

রাজধানী ঢাকা যানজট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250