শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

‘বইমেলা আর হাটের তফাতটা বুঝতে চাই’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘বই বেঁচে থাকে লেখার গুণে। লেখাকে প্রাণ দেন লেখক। লেখার বিন্যাস কেমন হবে, তা তিনিই নির্ধারণ করেন। তবে কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা যে বিন্যাসেই লিখুন না কেন, তা অন্য সবার থেকে আলাদা হয়ে ওঠে সহজেই। তার যে কোনো বিশ্লেষণ বহুদিকস্পর্শী। তার লেখার গ্রহণযোগ্যতা বাংলা সাহিত্য ও পাঠকের কাছে অনেক বেশি। তার লেখা পাঠকের ভেতর মনোমুগ্ধকর জগত সৃষ্টি করে, যা পাঠককে আনন্দ দেয়, ভাবনার খোরাক জোগায়। 

পাঠকনন্দিত কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা সম্পর্কে এভাবেও বলা হয়ে থাকে, যে কবিতা লেখেন, তিনি শুধু কবিতাই লেখেন। যে কথাসাহিত্যিক, তিনি শুধুই কথাসাহিত্যিক। তবে প্রশান্ত মৃধা তা নন, তার লেখায় বিচিত্রতা আছে। গল্প-উপন্যাসের পাশাপাশি প্রবন্ধ ও কলামসহ নানা ধরনের গদ্য তিনি লিখে থাকেন। ব্যক্তিগত ও রম্য রচনায়ও তিনি আগ্রহী।

শনিবার (১লা ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এক মাসের অমর একুশে বইমেলা উপলক্ষে সুখবর ডটকমের মুখোমুখি হন লেখক প্রশান্ত মৃধা। এবারের একুশের বইমেলাকে তিনি কেমন দেখতে চাচ্ছেন, আয়োজক বাংলা একাডেমির কাছে তার প্রত্যাশা, সর্বাঙ্গীণ সুন্দর মেলার আয়োজনে পরামর্শ  এবং চলতি বছরের মেলায় তার লেখা বই আসছে কী না, সেসব নিয়ে তিনি কথা বলেছেন। তার সাক্ষাৎকার নিয়েছেন সুখবরের বিশেষ প্রতিবেদক।

‘এবারের একুশে বইমেলা কেমন দেখতে চাচ্ছেন’, এমন জিজ্ঞাসার উত্তরে প্রশান্ত মৃধা বলেন, ‘বইমেলা আর হাটের তফাতটা বুঝতে চাই। এটা শুধু এবারে বলে নয়, অনেকদিন ধরেই আমার মনে হয়, একুশের বইমেলা একটা হাটে রূপান্তরিত হয়েছে। মেলা ভিন্ন জিনিস। হাট আর মেলার তফাতের যে যত্ন, সেটা ফিরিয়ে আনা প্রয়োজন।’

একুশে বইমেলার আয়োজক বাংলা একাডেমির কাছে তার প্রত্যাশা, ‘‘মেলায় যেন সম্পাদিত বই বেরোয়, সে-দিকটা প্রথমেই খেয়াল দেওয়া। এই একটি বিষয় হলেই অনেক বিষয় মিটে যায়। যেমন ধরুন, বইমেলায় একাধিক স্টলে শোভা পায় ‘গীতাঞ্জলি’র বদলে ‘গীতাঞ্জলী, ‘পথের পাঁচালী’র বদলে ‘পথের পাঁচালি’। মানিক বা বিভূতিভূষণ ‘বন্দোপাধ্যায়’ এর বই। জীবনানন্দ ‘দাস’ এর বনলতা সেন। সৈয়দ মুজতবা আলীর ‘দেশে-বিদেশে’র প্রথম বাক্যে ভুল। শওকত ওসমান, আখতারুজ্জামান ইলিয়াসের সমগ্র-সংগ্রহ ভুলে ভরতি। আর বলার দরকার নেই।”

সর্বাঙ্গীণ সুন্দর মেলার আয়োজনে তার পরামর্শ হচ্ছে, ‘‘মূল বিষয়টা আগেই বলেছি। ওটা হলে বাকি সব একটু কম সুন্দর হলেও সুন্দর হয়। সুন্দর স্টল কিংবা প্যাভিলিয়ন আর সেখানে শোভা পাচ্ছে, ‘গীতাঞ্জলী— এর চেয়ে বড়ো উপহাস আর হয় না।’’

ঢাকার বাইরে বাংলা একাডেমি বইমেলার আয়োজন করতে পারে কী না, এক্ষেত্রে কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন, এ প্রসঙ্গে তিনি মনে করেন, ‘আমি (প্রশান্ত মৃধা) এ বিষয়ে মতামত দেবার ঠিক লোকটি নই।’

‘একুশের মেলায় এবার আপনার কী কী বই আসছে’ প্রশ্নে তিনি বলেন, ‘পরিমার্জিত নতুন মুদ্রণসহ মোট চারটি বই বেরুতে পারে। প্রকাশনীগুলো যথাক্রমে- কথাপ্রকাশ, বেঙ্গলবুকস, নাগরী ও ইউপিএল।’

হা.শা./কেবি


অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250