শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

অতিরিক্ত চাপে ক্লান্ত মেসির পেশি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫২ অপরাহ্ন, ২৬শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে লিওনেল মেসিকে নিয়ে বড় স্বস্তির খবর মিলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে, তার শারীরিক অস্বস্তি কোনো গুরুতর চোটের কারণে নয়। ১ জুন যুক্তরাষ্ট্রে দলের অনুশীলনে তিনি যোগ দেবেন বলে আশা করছে আর্জেন্টিনারর কোচিং স্টাফ।

মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে পরীক্ষা-নিরীক্ষার ফল প্রকাশ করে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানায়, কেবল বাড়তি সতর্কমূলক ব্যবস্থা হিসেবেই আর্জেন্টাইন অধিনায়ককে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।

এক বিবৃতিতে মার্কিন ক্লাবটি ব্যাখ্যা করেছে, ‘গত সোমবার উন্নত স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, বাঁ পায়ের পেছনের পেশিতে অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি তৈরি হয়েছে।’ একই বিবৃতিতে তারা আরও জানায়, ‘মেসি কবে নাগাদ আবার পুরোদমে ফিরবেন, তা সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক উন্নতি ও কার্যক্ষমতার ওপর।’

গত রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের ম্যাচটিতে মেসি অস্বস্তি বোধ করলে দানা বাঁধে শঙ্কা। দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে বাঁ পায়ের পেশিতে ব্যথা অনুভব করায় মেসি নিজেই মাঠে ছাড়ার ইঙ্গিত দেন।

গতকাল সোমবার এই রোসারিও তারকার স্বাস্থ্য পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে যে এই সমস্যা কোনো বড় আঘাত নয়। বিশ্বকাপ শুরুর মাত্র ১৭ দিন আগে এই খবর পুরো আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছে।

চলতি সপ্তাহে জাতীয় দলের একটি অংশ নিজেদের দেশের বুয়েনস আইরেসের অনুশীলন শুরু করবে। এরপর আগামী ৩১ মে (রোববার) তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। কোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটলে, নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা মেসি ১ জুন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা দুটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে ৬ জুন টেক্সাসের মাঠে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জুন আলাবামার মাঠে দ্বিতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

১১ জুন মেক্সিকোর ঐতিহ্যবাহী আসতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। শিরোপা ধরে রাখার মিশনে এবার আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। ১৬ জুন কানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250