শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

ব্রণ দূর করতে ব্যবহার করুন নিমপাতা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১১ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্রণ একবার দেখা দিলে সহজে যেতে চায় না। আপনি যদি ব্রণ নিয়ে সমস্যায় ভুগে থাকেন এবং অনেক কিছু ব্যবহার করেও সুফল না পান তবে এবার থেকে নিমপাতা ব্যবহার করতে পারেন। কারণ ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার কাজে নিমপাতা একাই একশো! ব্রণের দাগ থেকে শুরু করে চুলকানি- ত্বকের নানা সমস্যা দূর করতে এটি বেশ কার্যকরী। চলুন জেনে নেওয়া যাক ব্রণ দূর করতে নিমপাতার ব্যবহার-

১. নিমপাতার প্যাক

প্রথমে একমুঠো পরিষ্কার নিমপাতা নিন। এরপর তা ভালো করে বেটে নিন বা পেস্ট করে নিন। এবার সেই পেস্টের সঙ্গে মেশান সামান্য লেবুর রস। আর মেশাতে পারেন অল্প গোলাপ জল। পেস্ট খুব বেশি পাতলা করবেন না। এবার সেই মিশ্রণ মুখে ভালো করে লাগিয়ে নিন। মুখের পাশাপাশি ঘাড়ে, বগলে, কনুইতেও লাগিয়ে নিতে পারেন। এভাবে রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এভাবে ব্যবহার করলে দ্রুতই ব্রণের সমস্যা দূর হবে।

আরো পড়ুন : আসল ও নকল প্রসাধনীর মধ্যে পার্থক্য কীভাবে বুঝবেন?

২. নিমপাতা ও অ্যালোভেরা

ত্বকের যত্নের জন্য উপকারী একটি উপাদান হলো অ্যালোভেরা। এর সঙ্গে নিমপাতা মিশিয়ে ব্যবহার করলে আরও বেশি উপকার পাবেন। ব্রণ ও এর দাগছোপ দূর করার জন্য নিম পাতা শুকিয়ে নিন গুঁড়া করে নিতে হবে। এবার সেই গুঁড়া অ্যালেভেরার পাতার ভেতরের জেলের সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে। এবার পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর সামান্য লেবু আর মধু মিশিয়ে তা মুখে মাখুন। পরে ভালো করে ধুয়ে নিন।

৩. নিমপাতা, চন্দন বা হলুদ

ব্রণ দূর করার জন্য আপনি নিমপাতার সঙ্গে চন্দন মিশিয়েও একটি প্যাক তৈরি করতে পারেন। যাদের ঠান্ডা লাগার ভয় রয়েছে তারা চন্দনের বদলে হলুদ বাটাও মেশাতে পারেন এই প্যাক তৈরিতে। তবে ব্রণের সমস্যার ক্ষেত্রে চন্দনই বেশি কার্যকরী। এই দুই উপাদান মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন মিনিট দশেক। এরপর মুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। শুকনো তোয়ালে দিয়ে আলতো হাতে মুখ মুছে মুখে গোলাপজল লাগিয়ে নিন। এভাবে নিয়মিত ব্যবহার করলেই উপকার পাবেন।

এস/  আই.কে.জে


ব্রণ নিমপাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250