বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ছে ৪৫ কোটি টাকা

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বেড়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৮২৪ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৪৮৭ কোটি এবং উন্নয়ন ব্যয় রয়েছে ৩৩৭ কোটি টাকা।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৭৭৯ কোটি টাকা। সংশোধিত বাজেট ছিল ৭২৪ কোটি টাকা। গত বাজেটের তুলনায় ৪৫ কোটি টাকা বাড়ানো হয়েছে।

আজ সোমবার (২রা জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বরাদ্দ প্রস্তাব করেন। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে মোট বাজেটের শূন্য দশমিক ৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এ খাতের অধীনে রয়েছে চারটি মন্ত্রণালয়—তথ্য ও সম্প্রচার, সংস্কৃতি, ধর্ম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ চার মন্ত্রণালয়ের মোট বরাদ্দ ৬ হাজার ৫৪০ কোটি টাকা, যা বাজেটের ১ শতাংশের কম।

এইচ.এস/

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রস্তাবিত বাজেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250