সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

‘খাসোগি হত্যার বিষয়ে' কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে ‘কিছুই জানতেন না’।

গতকাল মঙ্গলবার (১৮ই নভেম্বর) ওয়াশিংটনে যুবরাজকে স্বাগত জানিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ওয়াশিংটন পোস্টের কলামিস্টের নৃশংস হত্যাকাণ্ডকে লাল গালিচায় ঢেকে দেওয়ার চেষ্টা করেন ট্রাম্প। সৌদি রাজপরিবারকে একটি ফ্লাইপাস্ট ও বিলাসবহুল নৈশভোজের মাধ্যমে সম্মানিত করেন এবং রিয়াদকে আনুষ্ঠানিকভাবে একটি প্রধান নন-ন্যাটো মিত্র বলে অভিহিত করেন তিনি।

ওভাল অফিসে যুবরাজকে বিব্রতকর প্রশ্ন করায় এক সাংবাদিকের ওপর ট্রাম্প ক্ষিপ্ত হন ও খাশোগিকে ‘অত্যন্ত বিতর্কিত’ বলে অভিহিত করেন।

মার্কিন সফরে যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে আসেন যুবরাজ। তিনি খাসোগির হত্যাকাণ্ডকে ‘বেদনাদায়ক’ ও ‘বিশাল ভুল’ বলে মন্তব্য করেন। 

ট্রাম্পের মন্তব্য ২০২১ সালে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক ছিল। সেই প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ খাশোগিকে হত্যার জন্য অভিযানের নির্দেশ দিয়েছিলেন যুবরাজ। তবে, সৌদি কর্মকর্তারা এই অভিযোগ অস্বিকার করে হত্যাকাণ্ডের জন্য দুর্বৃত্ত এজেন্টদের ওপর দোষারোপ করেন।

খাসোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করা হয়। 

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250