রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

গরমে শরীর ঠান্ডা রাখতে খান বাঙ্গির শরবত!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাঙ্গিতে রয়েছে নানান পুষ্টিগুণ। স্বাদে ততটা মিষ্টি না হলেও, এটি শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পানিশূন্যতা দূর করে। বাঙ্গিতে আছে ভিটামিন সি, শর্করা ও ক্যারোটিন। যা উচ্চ রক্তচাপ থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়া নিয়মিত বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি, নিদ্রাহীনতা, আলসার ও অ্যাসিডিটি দূর হয়।

এতে নেই কোনো চর্বি বা কোলেস্টেরল। তাই বাঙ্গি খেলে মুটিয়ে যাওয়ার ভয় নেই একেবারেই। বাজারে এখন বাঙ্গি সহজলভ্য। গরমে ও ইফতারে প্রশান্তি পেতে এ সময় খেতে পারেন এ ফলটি। অনেকেই বাঙ্গি খেতে পছন্দ করে না। তারা চাইলেই তৈরি করে নিতে পারে বাঙ্গির মজাদার শরবত। জেনে নিন তৈরির রেসিপি-

আরো পড়ুন : ওজন কমাতে খান হলুদ!

উপকরণ

১. বাঙ্গির টুকরো ২ কাপ

২. চিনি ২ টেবিল চামচ

৩. লেবুর রস এক চা চামচ

৪. দই এক টেবিল চামচ

৩. বিট লবণ এক চিমটি

৪. বরফ কিউব পরিমাণমতো ও

৫. পুদিনা পাতা।

পদ্ধতি

প্রথমে বাঙ্গি কেটে টুকরো করে নিন। এরপর ব্লেন্ডারে বাঙ্গি, চিনি, দই, লেবুর রস ও বিট লবণ একসঙ্গে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। বেশি ঘন হলে প্রয়োজন অনুসারে পানি মিশিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করুন।

খেয়াল রাখবেন যাতে মিশ্রণটি একটু পাতলা হয়। তাহলে ছেঁকে নিতে সুবিধা হবে। এরপর ছেঁকে নিন গ্লাসে। বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বাঙ্গির শরবত। ইফতারে বাঙ্গির শরবত মুহূর্তেই প্রশান্তি আনবে।

এস/ আই.কে.জে/ 

রেসিপি বাঙ্গির শরবত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250