বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

ফুটপাতে জন্ম, সেই নবজাতক যেভাবে কৌতূহলের কেন্দ্রবিন্দু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভোররাত। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ কান্নার শব্দে চমকে ওঠে মানুষ—সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক ফুটপাতে এক নারীর প্রসবযন্ত্রণা। কিছুক্ষণের মধ্যেই জন্ম নেয় এক কন্যাশিশু। স্থানীয়রা ছুটে গিয়ে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যান। কিন্তু কিছু সময় পরই খবর আসে—শিশুর মা নেই! পালিয়ে গেছেন তিনি।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘রাত ২টার দিকে স্থানীয়রা হোয়াটসঅ্যাপে খবর দেন। দ্রুত মা ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায়, ওই নারী পালিয়ে গেছেন।’ স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

এদিকে নবজাতককে ঘিরে এখন মানুষের ভিড়। ফুটপাতে জন্ম নেওয়া এই কন্যাশিশুই হয়ে উঠেছে এলাকার কৌতূহলের কেন্দ্রবিন্দু। নাম-পরিচয়হীন মায়ের অজানার পথে হারিয়ে যাওয়া আর অসহায় নবজাতকের জন্য নতুন জীবনের সম্ভাবনা। অনেকেই দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

নিলুফা ইয়াসমিন বলেন, ‘শিশুটি এখন সুস্থ আছে। সকাল থেকেই অনেকে দত্তক নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্ববান ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা মিটিং করছি। মিটিং শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

জে.এস/

নবজাতক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250