শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

‘ফ্রি শহিদুল আলম’, মির্জা ফখরুলের পোস্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’র একটি নৌযান থেকে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে অপহরণ করেছে দখলদার ইসরায়েলি নৌবাহিনী।

আজ বুধবার (৮ই অক্টোবর) স্থানীয় সময় সকালে ‘কনশেন্স’ নামের নৌযান থেকে তাকে আটক করা হয়। এই ঘটনার নিন্দা জানিয়ে তার দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে আটক হওয়ার ঠিক আগে শহিদুল আলম নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা শেয়ার করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি শাহিদুল আলম, বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এ ভিডিওটি দেখেন, তাহলে বুঝবেন আমরা সমুদ্রে বাধা পেয়েছি এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে।’

শহিদুল আলম এই ভিডিওতে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘ইসরায়েল গাজার মানুষদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে, যেটিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তি সক্রিয়ভাবে সহযোগিতা করছে। আমি আমার সব সহকর্মী ও বন্ধুদের অনুরোধ জানাই—প্যালেস্টাইনের স্বাধীনতার লড়াই চালিয়ে যান।’

শহিদুল আলমকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, ‘ফ্রি শহিদুল আলম। আমি সরকারকে তার বাংলাদেশে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি।’ তিনি সরকারকে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দেশটির নৌবাহিনী শহিদুল আলমকে বহনকারী নৌযান কনশেন্সসহ ফ্লোটিলার সব নৌযান আটক করেছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, তেল আবিব জানিয়েছে, গাজার সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করা নতুন একটি নৌবহরকে তারা থামিয়ে দিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহিদুল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250