বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে

নরেন্দ্র মোদি আগামীকাল আমেরিকা সফরে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বুধবার (১২ই ফেব্রুয়ারি) আমেরিকা সফরে যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে এটিই ভারতের প্রধানমন্ত্রীর প্রথম সফর। দুই দিনের আমেরিকা সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মোদি।

বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এই সফরে মোদি বাণিজ্য ও অন্যান্য বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির আলোচনায় কোন পাঁচটি বিষয় প্রাধান্য পাবে, বিবৃতি দিয়ে তা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, মোদির এই সফর দুই দেশের (ভারত-আমেরিকা) মধ্যে বোঝাপড়া বাড়ানোর সুযোগ এনে দেবে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম পর্বের কথা উল্লেখ করে মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ‘এই সফরে দুই দেশের সমঝোতা আরও গভীর হবে।’ তিনি প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং শান্তি- এই পাঁচটি বিষয় আলোচনায় প্রাধান্য দেবেন।

সোমবার (১০ই ফেব্রুয়ারি) দুই দিনের সফরে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন মোদি। তিনি সেখান থেকে, অর্থাৎ প্যারিস থেকে বুধবার (১২ই ফেব্রুয়ারি) যাবেন ওয়াশিংটনে।

হা.শা./কেবি


নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250