শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

মুশফিককে লিটন, সাকিবকে ছাড়িয়ে যাবেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

কলম্বোয় কয়েকটি মাইলফলক হাতছানি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। ছবি: এএফপি

কলম্বোয় কয়েকটি মাইলফলক হাতছানি দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের সামনে। আরেকটি ক্যাচ-স্ট্যাম্পিং করলেই উইকেটকিপার হিসেবে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে যাবেন লিটন দাস। ১৯ রান করলে টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে মুমিনুল হক হবেন বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়া আরও কয়েকটি মাইলফলক হতে পারে।

টেস্টে উইকেটকিপার হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ ডিসমিসাল মুশফিকুর রহিমের। ৯৯ ইনিংসে ১১৩টি ডিসমিসাল তার। গল টেস্টে তার পাশে বসেন আরেক উইকেটকিপার লিটন দাস। মাত্র ৬৪ ইনিংসে মুশফিককে ছুঁয়ে ফেলেন তিনি। কলম্বো টেস্টে আরেকটি ডিসমিসাল (ক্যাচ-স্ট্যাম্পিং) করলেই সবার ওপরে বসবেন লিটন।

২ রান করলেই পাকিস্তানের কিংবদন্তি ইনাজামাম-উল হককে (১৫৫৯) ছাড়িয়ে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুশফিক (১৫৫৮)।

আর ১৯ রান করলে সাকিব আল হাসানকে (৪৬০৯) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন মুমিনুল হক (৪৫৯১)।

কলম্বো টেস্টে ৩৪ রান করলে মাহমুদউল্লাহ রিয়াদকে (২৯১৪) ছাড়িয়ে যাবেন লিটন (২৮৮১)। আর ১৪৬ রান করতে পারলে হাবিবুল বাশারকে (৩০২৬) ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে উঠবেন।

৫ উইকেট পেলে টেস্টে বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে উইকেটের ফিফটি করবেন নাঈম হাসান। স্পিনার হিসেবে পঞ্চম হবেন।

তাইজুল ইসলাম যদি ৯ উইকেট নিতে পারেন, সাকিবকে ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তিনি। সাকিব নিয়েছেন ৪২ উইকেট, তাইজুলের এখন ৩৪ উইকেট।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250