বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদকারীদের ওপর সহিংসতার নিন্দা উদীচীর, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের বিচার চেয়ে আন্দোলনরত আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলা, তাদের ঘরবাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী।

রোববার (২৮শে সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এ ঘটনাকে বর্বরোচিত, অমানবিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

উদীচীর নেতারা বলেন, ধর্ষণের প্রতিবাদ, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার দাবিতে আদিবাসীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা শুধু গণতান্ত্রিক অধিকার হরণই নয়, বরং জাতিগত বৈষম্যও সৃষ্টি করছে। ফলে আদিবাসী জনগোষ্ঠীর জীবনে দীর্ঘমেয়াদি নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদিবাসীদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও নারী ধর্ষণের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি পুনর্বাসন, চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া পাহাড় ও সমতলের আদিবাসীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ও জাতিগত সহিংসতা বন্ধে সরকারের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানানো হয়।

উদীচী শিল্পীগোষ্ঠী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250