মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

ওয়ান্ডার উইমেন চরিত্রে আলেকজান্দ্রা দাদারিও!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘ওয়ান্ডার উইমেন’। ডেভিড কোরেন্সওয়েটকে নিয়ে সুপারম্যান রিবুটের পর এবার ব্যাটম্যান ও ওয়ান্ডার উইমেনকে নিয়ে নতুন পরিকল্পনা করছেন ডিসি স্টুডিওর সহ-প্রধান নির্বাহী জেমস গান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্টুডিও বর্তমানে জনপ্রিয় এই চরিত্রগুলোর জন্য নিখুঁত চিত্রনাট্য তৈরির কাজ করছে।

এর আগে ওয়ান্ডার উইমেন চরিত্রে দীর্ঘদিন অভিনয় করেছেন তারকা অভিনেত্রী গ্যাল গ্যাদত। ওয়ান্ডার উইমেন (২০১৭) এবং ওয়ান্ডার উইমেন ১৯৮৪ (২০২০)সহ আরও কিছু সিনেমায় এই একই চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন তিনি। প্রথমে গ্যাদত দাবি করেছিলেন যে, নতুন সিনেমার বিষয়ে গানের সঙ্গে তার আলোচনা চলছে। কিন্তু পরে সেই আলোচনা বাতিল হয়ে গেলে অভিনেত্রীর ডিসি থেকে বিদায়ের খবর ছড়িয়ে পড়ে। এমন খবরে হতাশ ভক্তরাও।

ওয়ান্ডার উইমেন চরিত্রে নতুন মুখ কে হবেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এআই দিয়ে তৈরি করা আলেকজান্দ্রা দাদারিওর বেশকিছু ছবি ভাইরাল হয়, যেখানে তাকে ওয়ান্ডার উইমেন চরিত্রে দেখা গেছে।

এসব ছবি দেখে অনেকে মনে করছেন, এই চরিত্রে দাদারিওকে খুব ভালো মানাবে। তার ওপর পার্সি জ্যাকসন সিরিজে ‘অ্যানাবেথ’-এর ভূমিকায় এ অভিনেত্রীর গ্রিক অনুপ্রাণিত যোদ্ধার অভিজ্ঞতা চরিত্রটিতে তাকে মানিয়ে নিতে সাহায্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে তিনি ডিসি ইউনিভার্সের হয়ে কাজও করেছেন। তবে স্টুডিও এ চরিত্রটির জন্য নতুন মুখের খোঁজ করছে বলে জানা গেছে। কেননা দাদারিওর বয়স এখন ৩৯ বছর, যা তাদের পরিকল্পনায় বড় বাধা হিসেবে দাঁড়াতে পারে। যদিও অভিজ্ঞতার কারণে তাকে একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবেই দেখা হচ্ছে।
জে.এস/

হলিউড হলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250