সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

সাহসী দৃশ্য নিয়ে আলোচনা, কী বলছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

সদ্য মুক্তি পাওয়া নতুন দুই সিনেমায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভিন্নভাবে আবিষ্কার করেছেন দর্শক। সিনেমায় আইটেম গান ও অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন শ্রাবন্তী।

‘আড়ি’ ও ‘আমার বস’—দুই ছবিতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন শ্রাবন্তী। অনেক দিন পর ‘আড়ি’ ছবিতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী। ইতিমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাশাপাশি ‘আমার বস’ ছবিতে শ্রাবন্তী ধরা দিলেন সাহসী দৃশ্যে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে শ্রাবন্তীর অন্তরঙ্গ মুহূর্ত নিয়েও আলোচনা হচ্ছে। তাকে পর্দায় এর আগে এমন দৃশ্যে দেখা যায়নি।

অভিনেত্রী বলছেন, এ দৃশ্যে অভিনয় নিয়ে সংশয়ে ভোগেননি তিনি। ‘আমার বস’ ছবির ‘মালাচন্দন’ গানটিতে শ্রাবন্তী ও শিবপ্রসাদের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি নায়িকার পিঠে লেখেন পরিচালক।

আনন্দবাজারে ভিডিও সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আমি আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় এক ফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার ওপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর।’

একইভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি দর্শকদের ভালো লাগছে দেখে খুশি শ্রাবন্তী।

এইচ.এস/


শ্রাবন্তী চট্টোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250