বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ *** প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ *** শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী *** ‘চোখে আওয়ামী লীগ আর বিকল্প হচ্ছে বিএনপি’ *** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ *** রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর *** আওয়ামী লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা *** প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার

ভূমি সংস্কার বোর্ডে চাকরির নিয়োগ, আবেদন শেষ হচ্ছে আগামীকাল

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভূমি সংস্কার বোর্ড ও বোর্ডের আওতায় বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনার কার্যালয়ের জন্য শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য  বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে আগামীকাল সোমবার (২৮শে এপ্রিল) পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা দ্রুত অনলাইনের মাধ্যমে আবেদন করুন।

১.পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩);

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;


২.পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৩);

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;


৩.পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এ ছাড়া হালকা গাড়িচালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;


৪.পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০);

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;


৫.পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০);

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;


৬.পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০);

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)) বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেডিসি) অথবা ৮ম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ;


বয়স: ১-৩-২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে;


আবেদন ফি জমা

টেলিটকের মাধ্যমে ১ থেকে ৩ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা, ৪ থেকে ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে (http://lrb.teletalk.com.bd) ক্লিক করুন;

সময়সীমা: আগামীকাল সোমবার ২৮শে এপ্রিল পর্যন্ত;

সূত্র: প্রথমআলো

আরএইচ/

 




ভূমি সংস্কার বোর্ড চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250