বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় কোহিনূর মিয়া: অবসর–বরখাস্ত থেকে ফেরানোর প্রভাব কী হতে পারে *** বিচারপ্রক্রিয়ার ওপর আস্থার সংকট দেখা দিতে পারে: ইফতেখারুজ্জামান *** আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন করিয়ে দিতে কোটি টাকা চাওয়ার ঘটনায় কমিটি গঠন *** ভারত থেকে ২ দিনে এলো ৫ হাজার টন ডিজেল *** হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র *** প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছেন: হর্ষবর্ধন শ্রিংলা *** জুলাই সনদ আদেশ ম্যাস্কুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন *** ‘আওয়ামী লীগের সাবেক এমপির জামিনের জন্য এক কোটি টাকা চান প্রসিকিউটর’ *** জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি

গুলিবিদ্ধ নাফিসের সেই ছবির স্কেচ জাতিসংঘের প্রতিবেদনের প্রচ্ছদে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ গোলাম নাফিস রিকশার পাদানিতে পড়ে আছে। রিকশাচালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

গত ৪ঠা আগস্ট বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ এমন একটি ছবি তোলেন। ৪ঠা আগস্ট দিবাগত রাত ১২টার পর পত্রিকাটির প্রথম পাতায় ছাপা ১৭ বছর বয়সী নাফিসের এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সেই ছবি দেখেই নাফিসের মা-বাবা সন্তানের খোঁজ পান। যদিও মা–বাবা নাফিজের খোঁজ যখন পান, তখন সে আর বেঁচে ছিল না।

রিকশার পাদানিতে নাফিসের নিথর দেহ পড়ে থাকার সেই ছবির স্কেচ (আঁকা ছবি) এবার স্থান পেলো জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান প্রতিবেদনে।

বাংলাদেশে ২০২৪ সালের ১লা জুলাই থেকে ১৫ই আগস্ট সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে ১২৭ পৃষ্ঠার এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে।

গুলিবিদ্ধ গোলাম নাফিসকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনো সে রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিল। রিকশাচালক নূর মোহাম্মদ তাকে নিয়ে রাজধানীর ফার্মগেটের একটি হাসপাতালে ঢুকতে গেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দেন বলে জানান প্রত্যক্ষদর্শী সাংবাদিক। পরে ১৭ বছরের গোলাম নাফিসকে নিয়ে রিকশাচালক খামারবাড়ির দিকে চলে যান।

দৈনিক মানবজমিন পত্রিকার ফটো সাংবাদিক জীবন আহমেদ পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের বাধার পরও রিকশার পাদানিতে ঝুলতে থাকা নাফিসের কয়েকটি ছবি তুলতে পেরেছিলেন। ৪ঠা আগস্ট দিবাগত রাত ১২টার পর পত্রিকাটির প্রথম পাতায় ছাপা নাফিসের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবি দেখেই নাফিসের মা-বাবা সন্তানের খোঁজ পান।

হা.শা./কেবি


জুলাই গণঅভ্যুত্থান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250