বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে প্রস্তুত আছি : হাসনাত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে।

রোববার (১০ই নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’ ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপস্থিত রয়েছেন।

গণজমায়েতে হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে।

তিনি বলেন, ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই। শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট।

গণজমায়েতের মঞ্চে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম কবিতা আবৃত্তি করেন।

যেখানে গণজমায়েত কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেই স্থানটি শহীদ নূর হোসেন চত্বর থেকে ১০০ মিটারের মধ্যে। 

রোববার (১০ই নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েতের ঘোষণা দেয় আওয়ামী লীগ। এর প্রতিবাদে সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে।

ওআ/কেবি 


হাসনাত আব্দুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেষ মুহূর্তের সিদ্ধান্তে নেপালে বেঁচে যান মার্কিন দম্পতি

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ব্রিটেন ছেড়ে গোপন প্রেমিকের সঙ্গে আফ্রিকা চলে যাওয়ার পরিকল্পনা ছিল ডায়ানার

🕒 প্রকাশ: ০৮:২৫ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250